প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক মানুষের স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক:
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাঁচ শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে ২২০ জন ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। পাশাপাশি ১৮০ জন অভিভাবক ও শিক্ষকের ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ৮০ জনেরও বেশি ছাত্রীর আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে নাক ও কান ছেদন করা হয়।
হেল্থ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুলতানা রুমা আলম, ড. ইফতেখার মোহাম্মদ আদনান এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মেসবাহউদ্দিন তুহিন। অনুষ্ঠানে অতিথিরা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরামর্শ দেন। তারা বলেন, সমাজের মানুষের কল্যাণে এমন উদ্যোগ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট